ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার

আকাশ আইসিটি ডেস্ক : 

দুই দশকেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাওয়া ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার কোনোভাবেই গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্সের মতো ব্রাউজারে সঙ্গে পেরে উঠছে না। তাই এবার বন্ধ হতে যাচ্ছে এক সময়ের এ জনপ্রিয় ব্রাউজারটি।

বছর ৬-৭ আগে ইন্টারনেট এক্সপ্লোরারের শেষ ভার্সনটি রিলিজ করা হয়। এরপর থেকে তেমন কোনো আপডেট পায়নি ব্রাউজারটি। এ পরিস্থিতিতে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের পুরনো সাথী মাইক্রোসফট তার হাত ছাড়তে চলেছে।

সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ১৭ আগস্ট, সংস্থাটি তার ৩৬৫ অ্যাপে ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এর সাপোর্ট বন্ধ করে দেবে। তবে শুধু ইন্টারনেট এক্সপ্লোরার নয়, আগামী বছরের ৯ মার্চ মাইক্রোসফট বিদায় জানাবে তার এজ ব্রাউজারকেও।

মাইক্রোসফট সাপোর্ট বন্ধ করে দিলে হয় ইন্টারনেট এক্সপ্লোরার কাজ করা বন্ধ করবে অথবা মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করার সময় ইউজাররা ডাউনগ্রেড অভিজ্ঞতার মুখোমুখি হবে। অর্থাৎ ১৭ আগস্ট, ২০২১-এর পরে ইন্টারনেট এক্সপ্লোরারে মাইক্রোসফট ৩৬৫ ইউজাররা বেশ কিছু ফিচার অ্যাক্সেস করতে পারবেন না, একথা নিশ্চিতভাবে বলা যায়।

তবে ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এর ব্যবহারকারীদের ততটাও আশঙ্কার কারণ নেই। কারণ, মাইক্রোসফট তাদের ব্লগ পোস্টে বলেছে, যেসব ইউজারের IE-11 অ্যাপ্লিকেশন এবং বিনিয়োগে নিজস্ব উত্তরাধিকার রয়েছে, তারা বিনা বাধায় এটির ব্যবহার চালিয়ে যেতে সক্ষম হবেন।

আসলে এখনো অনেক কোম্পানি রয়েছে যারা পরিষেবার জন্য ইন্টারনেট এক্সপ্লোরারের ওপর নির্ভর করে। তাদের কথা ভেবেই মাইক্রোসফট, এখনই ইন্টারনেট এক্সপ্লোরারের কফিনে শেষ পেরেকটি পুঁতছে না।

মাইক্রোসফট জানিয়েছে, তারা বেশিরভাগ ইউন্ডোজ ১০ গ্রাহককে এজ ব্রাউজারের নতুন আপগ্রেড দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার

আপডেট সময় ০৯:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০