ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহোদর নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সহোদর।এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই।

স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।

নিহত মোজাম্মেল হক রাসেল (৩০) যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ‘ময়মনসিংহ বিভাগ তারুণ্য’ নামক একটি সংগঠনের নেতা।

তিনি গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয়ও (২৪) ঘটনাস্থলেই মারা যান।

তাদের ভাই আনিসুল হক আপেল (২৩) এবং গাড়িতে থাকা কেনেডি অপি (১৮) নামে আরেকজন আহত হন। তাদের স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।

নিউইয়র্ক রাজ্য পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে রাসেলের গাড়ির সংঘর্ষ হয়।

অন্য গাড়িটির চালক ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও ঘটনাস্থলে মারা যান। তিনি ওহাইয়োর বাসিন্দা।

রাসেল নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।

রাসেলের বাবা নিউইয়র্ক বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূইয়া জানান, রাসেলসহ অন্যরা নায়েগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।

রাসেল ও জয়ের লাশ ময়নাতদন্তের পর নিউইয়র্কে এনে দাফন করা হবে বলে জানান সিরাজুল।

Tag :
আপলোডকারীর তথ্য

১৬ নভেম্বর উদ্বোধন: নতুন রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহোদর নিহত

আপডেট সময় ১২:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০