ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনী এজেন্টের বিরুদ্ধে মামলা

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনী এজেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ভ্যাট (মূল্য সংযোজন কর) এর মাসিক রিটার্ন দাখিল, গ্রাহকদের কাছ থেকে কেটে নেওয়া ৯৩ লাখ ৩২ হাজার টাকার ভ্যাট ও ব্যবসায়িক ঠিকানা রাজস্ব বোর্ডকে অবহিতকরণ ছাড়াই পরিবর্তন করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

সম্প্রতি ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে ফেসবুকের বাংলাদেশি বিজ্ঞাপনী এজেন্সি হিসেবে ভ্যাট নিবন্ধন পায় এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান যার বিন নম্বর (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) ০০২৮৪৮৮৩৬৭০২০৩। আর এতে প্রাতিষ্ঠানিক ঠিকানা হিসেবে দেখানো হয়, রাজধানীর ৩৩ কারওয়ান বাজারে অবস্থিত শাহ আলী টাওয়ারের ১১ তলার একটি অফিসকক্ষকে। তবে সেখানে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা অস্তিত্ব পায়নি ভ্যাট অধিদপ্তর।

এদিকে বিন নিবন্ধনের পর থেকে এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে এচটিটিপুল। ১৯৮টি চালানে প্রায় ছয় কোটি ২২ লাখ টাকার বিজ্ঞাপনের বিপরীতে ভ্যাট আরোপ হয় প্রায় ৯৩ লাখ ৩২ হাজার টাকা। তবে রিটার্ন দাখিল না করায় সেই ভ্যাট এখনো জমা পড়েনি রাষ্ট্রীয় কোষাগারে। সম্প্রতি এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করতে গিয়ে এসব তথ্য উঠে আসে ভ্যাট ও শুল্ক গোয়েন্দাদের সামনে।

অধিদপ্তর বলছে, আইন অনুযায়ী, ভ্যাট নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানকে প্রতি মাসে রিটার্ন দাখিল করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি যদি তার ঠিকানা পরিবর্তন করে তাহলে নোটিশের মাধ্যমে জানাতে ভ্যাট অফিসকে। সেই কাজটিও করেনি এইচটিটিপুল বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনী এজেন্টের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০