ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একসঙ্গে ভিডিও কলে যুক্ত হওয়া যাবে ২০ হাজার জন

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনা ভাইরাসের কারণে প্রায় সারা বিশ্বে লকডাউন চলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজকর্ম সারছেন অনেকেই। জুসসহ এই মুহূর্তে বাজারে অনেকগুলো জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে অন্যতম হল মাইক্রোসফটের টিমস অ্যাপ্লিকেশন। ভার্চুয়াল মিটিংয়ের জন্য এটি একটি আদর্শ প্ল্যাটফর্ম। যদিও এই অ্যাপ্লিকেশনে আপডেট অত্যন্ত স্লো আসে।

তবে মাইক্রোসফট এবার এই অ্যাপ্লিকেশনের একটি আপডেট নিয়ে হাজির হচ্ছে, যার ফলে একটি ভিডিও কলে আপনারা এই মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্মে একসাথে ২০ হাজার জন যুক্ত হতে পারবেন। তবে অন দা ওয়ে মিটিংয়ে এই ফিচার কাজ করবে, অর্থাৎ সেই মিটিং এর হোস্ট সবাইকে তার স্ক্রিনে দেখতে পাবেন, তবে কোনো কথোপকথন করতে পারবেন না। বড়ো ইন্টারন্যাশনাল স্তরের ওয়েবিনারের ক্ষেত্রে এই ফিচার অত্যন্ত কার্যকরী হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

এই ফিচার আগে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীদের কাছে নিয়ে আসা হয়েছিল। তার পরে এই ফিচার সকলের জন্য নিয়ে আসা হল। জনপ্রিয় কলাবোরেশন টুল স্লাকের সঙ্গে এবার খুব কড়া টক্কর দিতে চলেছে মাইক্রোসফট টিমস।

কোম্পানি আরো জানিয়েছে, এখন থেকে সর্বাধিক ১,০০০ জন মানুষ একসাথে টু ওয়ে ভিডিও কলে যুক্ত হতে পারেন। অর্থাৎ সেই ১,০০০ জন একে ওপরের সাথে কথোপকথন করতে পারবেন, ভিডিও কল চলাকালীন। এছাড়াও মাইক্রোসফট টিমস আপনাকে আগামী কিছু মাসের মধ্যে ভার্চুয়াল লবি রুম ফিচার দেবে। বড়ো কর্পোরেট অফিসের বড়ো মিটিং এবং কনফারেন্সে এই ফিচার সাহায্য করবে।

তবে এই ফিচার মাইক্রোসফট অফিস ৩৬৫ এর পেইড ইউজারদের কাছে নিয়ে আসা হয়েছে। আগামী মাস থেকে এই ফিচার মাইক্রোসফট অফিস ৩৬৫ এর পেইড ইউজাররা ব্যবহার করতে পারবেন। যদিও মাইক্রোসফট আগে এই টুলের একটি ফ্রি ট্রায়াল নিয়ে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

একসঙ্গে ভিডিও কলে যুক্ত হওয়া যাবে ২০ হাজার জন

আপডেট সময় ১০:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০