ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাবির সাবেক অধ্যাপক এম সাইফুল্লাহ আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এম সাইফুল্লাহ ভূঁইয়া যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন জানান, গত ৩১ জুলাই নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে অধ্যাপক সাইফুল্লাহর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দশক শিক্ষকতা করে ২০০৭ সালে অবসরে যান অধ্যাপক সাইফুল্লাহ ভূঁইয়া। তিনি বিভাগটির চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছিলেন।

পরে সিনিয়র ফুলব্রাইট ফেলো হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব মেরিল্যান্ড, কলেজ পার্কে শিক্ষকতায় যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে সেখানেই সাইফুল্লাহ ভূঁইয়ার শিক্ষকতার শুরু।

পরে কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন।

অধ্যাপক সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের ভারপ্রাপ্ত প্রভোস্টের দায়িত্বেও ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতি একজন খ্যাতিমান শিক্ষাবিদকে হারাল। শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য এই গুণী রাষ্ট্রবিজ্ঞানী স্মরণীয় হয়ে থাকবেন।

দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন অধ্যাপক সাইফুল্লাহ ভূঁইয়া। তার বড় ছেলে শাহরিয়ার ভূঁইয়া কানাডায় এবং বড় মেয়ে শারমিন সুলতানা যুক্তরাষ্ট্রে থাকেন।

ছোট মেয়ে আইরিন সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাবির সাবেক অধ্যাপক এম সাইফুল্লাহ আর নেই

আপডেট সময় ০৪:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০