ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একটানা দুই ঘণ্টা বসে থেকে ইউটিউবে ভাইরাল

আকাশ নিউজ ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষ ঘরেই থাকছে। খুব বেশি কাজ না থাকলে বের হচ্ছে না। ঘরে বসে সময় কাটানোর জন্য ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখার প্রবণতাও বেড়েছে হু হু করে। অন্যদিকে মানুষকে বিনোদন দেয়ার জন্য ভিডিও নির্মাণও বেড়েছে। যেহেতু মানুষ এখন দিনের অনেকটা সময় ইউটিউবে কাটাচ্ছে, তাই ভিডিওগুলোও কয়েকদিনের মধ্যে লাখ লাখ ভিউ অতিক্রম করছে। কিন্তু এমন ভিডিও কি কেউ দেখে যেখানে কেবল একজন বসে থেকেই সময় কাটাচ্ছে? অবাস্তব মনে হলেও সম্প্রতি ইউটিউবেএমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আসলে সোশ্যাল মিডিয়া, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক কিছু মুহূর্তের মধ্যে ভাইরাল অর্থাৎ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেক বোকা বোকা বিষয়ও আমরা গোগ্রাসে গিলতে থাকি! ইন্দোনেশিয়ার এক ইউটিউবার হলেন এই ঘটনার সবচেয়ে বড় উদাহরণ, যিনি নিজের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি দুই ঘন্টা ধরে বসে থাকা ছাড়া কিছুই করেননি। ‘2 JAM nggak ngapa-ngapain’ (দুই ঘন্টায় কিছুই করিনি) শীর্ষক ওই ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছে।

গত ১০ জুলাই ভিডিওটি ইউটিউবে শেয়ার করেন ইউটিউবার মুহাম্মদ দিদিত। এখনো পর্যন্ত ওই ভিডিওটি ২ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। এই প্রসঙ্গে বলে রাখি, দিদিতের ইউটিউব চ্যানেলের নাম ‘sobat miskin official’, যেখানে তার ২৯ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে।

ভিডিওটির দর্শকরা অনেকে অনুমান করার চেষ্টা করেছেন যে, দুই দুই ঘন্টার মধ্যে দিদিত ঠিক কী করছিলেন। আবার কেউ কেউ গুনে দেখছিলেন দিদিত কতবার চোখের পলক ফেলেছেন। অন্যদিকে কিছু মানুষ ভেবেছেন দিদিত হয়তো ভুলবশত রেকর্ড বাটন প্রেস করেছেন। তবে অনেকেই মন্তব্য করেছেন কীভাবে লক্ষ লক্ষ দর্শক এই ভিডিওটি দেখতে উৎসাহিত হয়েছেন।

এই বিষয়ে দিদিত বলেছেন, ইন্দোনেশীয় সমাজ তাকে শিক্ষা-বিষয়ক ভিডিও বানাতে জোর করেছে, ফলে অনিচ্ছা সত্ত্বেও ভারাক্রান্ত মন নিয়ে তিনি এই ভিডিওটি তৈরি করেছেন এবং সেটি দর্শকের দৃষ্টিভঙ্গির ওপর ছেড়ে দিয়েছেন। আপনার যদি হাতে অঢেল সময় থাকে তবে দু-ঘণ্টার এই ভিডিওটি অবশ্যই একবার দেখবেন!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একটানা দুই ঘণ্টা বসে থেকে ইউটিউবে ভাইরাল

আপডেট সময় ১১:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০