ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুলাই মাসের এমপিও ছাড়

আকাশ জাতীয় ডেস্ক: 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাইয়ের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দৈনিক যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই ছুটি আরও বর্ধিত করা হল।

করোনার কারণে দীর্ঘ ৪ মাস ধরে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও সংসদ টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান চালিয়ে যাচ্ছে। তবে কোনো পরীক্ষা নিতে পারছে না তারা। এ ছাড়া চলতি বছরের এইচএসসি পরীক্ষাও করোনার কারণে স্থগিত রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জুলাই মাসের এমপিও ছাড়

আপডেট সময় ০৮:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০