ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার কলেজকে ভার্চুয়ালে ভর্তি পরীক্ষা নেয়ার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর চারটি কলেজকে একাদশে ভর্তি পরীক্ষা ভার্চুয়াল পদ্ধতিতে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ক্যাথলিক চার্চ (খ্রিস্টান মিশনারি) পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজকে এই নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড।

চার কলেজকে মঙ্গলবার পাঠানো ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ৯ থেকে ২৪ আগস্টের মধ্যে ভার্চুয়াল লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষে এসব কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য ৩০ আগস্টের মধ্যে বোর্ডে পাঠাতে হবে।

দেশের সব কলেজে ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ২০ আগস্ট পর্যন্ত। তৃতীয় পর্যায়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

২০১৫ সাল থেকে সব কলেজে একাদশ শ্রেণিতে অনলাইনে জিপিএ’র ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আদালতের আদেশে চার্চ পরিচালিত চার কলেজ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চার কলেজকে ভার্চুয়ালে ভর্তি পরীক্ষা নেয়ার নির্দেশ

আপডেট সময় ১০:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০