ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

রাশিয়াকে কনস্যুলেট বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সান ফ্রান্সিসকোতে রাশিয়ার কনস্যুলেট গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর পাশাপাশি ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের রুশ চ্যান্সেরির দুটি অ্যানেক্স ভবন গুটিয়ে নিতেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিসিসি ও রয়টার্স জানিয়েছে।

এসব গুটিয়ে নেওয়ার কাজ আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। একে মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মী সংখ্যা অর্ধেকের বেশি কমিয়ে আনতে ভ্লাদিমির পুতিন সরকারের নির্দেশের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা পাস হওয়ার পর রাশিয়া তার প্রতিক্রিয়ায় মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মী সংখ্যা ৪৫৫ জনে কমিয়ে আনার নির্দেশ দিয়েছিল।

বারাক ওবামার সময়কালে ক্রিমিয়া নিয়ে মস্কো-ওয়াশিংটন বিপরীত অবস্থান নেওয়ার পর যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর থেকে শক্তিধর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে। এর মধ্যেই কূটনীতিকের সংখ্যা কমিয়ে ফেলতে মস্কোর নির্দেশ যে বেশ ক্ষুব্ধ করেছিল ওয়াশিংটনের পদেক্ষপেই তার প্রকাশ ঘটেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নিউয়ার্ট এক বিবৃতিতে বলেন, “আমরা মনে করি, (মস্কোর) এই পদক্ষেপ অপ্রত্যাশিত এবং দুই দেশের সামগ্রিক সম্পর্কের জন্য ক্ষতিকর।

“মস্কোর কারণেই আমরা রুশ সরকারকে বলছি, তাদের সান ফ্রান্সিসকোর কনসুলেটটি এবং ওয়াশিংটন ডিসির চ্যান্সেরির একটি এনেক্স ও নিউ ইয়র্কের চ্যান্সেরির একটি এনেক্স গুটিয়ে নিতে। এটা ২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে।”

যুক্তরাষ্ট্রে মোট পাঁচটি মিশন রয়েছে রাশিয়ার। এর মধ্যে তিনটির বিষয়ে ওয়াশিংটনের পদক্ষেপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিন্দা জানিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। তিনি বলেছেন, এর ফলে দুই পক্ষের পারস্পরিক সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাশিয়াকে কনস্যুলেট বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭