ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

যুক্তরাষ্ট্রে ‘অন্তর্বর্তীকালিন কাউন্সিলম্যান’ বাংলাদেশি বংশোদ্ভূত গীলম্যান চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডে ‘অন্তর্বর্তী কাউন্সিলম্যান’ হিসেবে মনোনীত করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত গীলম্যান চৌধুরীকে। ২১ জুলাই গীলম্যান পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, ১২ মে এই সিটি কাউন্সিল নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলেন বিদায়ী কাউন্সিলম্যান শাহীন খালিক এবং সাবেক কাউন্সিলম্যান মো. আকতারুজ্জামান। উভয়েই সিলেটের সন্তান এবং দুই নম্বর ওয়ার্ডের সিংহভাগ ভোটারই বাংলাদেশি-আমেরিকান। শাহীন খালিক এবং আকতারুজ্জামান আবারো লড়বেন বিশেষ নির্বাচনে। তবে অন্তর্বর্তীকালিন কাউন্সিলম্যান গীলম্যান লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, এই সিটির মেয়র আন্দ্রে সায়েখ বছরের শুরুতে আগ্রহ প্রকাশ করেছিলেন গীলম্যানকে তার চীফ অব স্টাফ নিয়োগের জন্য। কিন্তু তিনি সম্মতি দেননি।

তদানীন্তন পূর্ব পাকিস্তানে জেভলিন থ্রো-তে গোল্ড মেডেলিস্ট সিলেটের সন্তান মিনহাজ চৌধুরীর পুত্র গীলম্যান চৌধুরী প্যাটারসন স্কুল ডিস্ট্রিক্টে মেধাবি শিক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি কিছুদিন ইউএস আর্মিতেও ছিলেন।

১২ মে’র নির্বাচনে ডাকযোগে ভোট সংগ্রহ করে নিজেরাই নির্বাচন কমিশনে সাবমিটের অভিযোগে সম্প্রতি খালিক শাহীনের সমর্থক সেলিম খালিক এবং আবু রেজিয়েনের বিরুদ্ধে মামলা হয়েছে নিউ জার্সি ফেডারেল কোর্টে। ২২ জুলাই মামলার শুনানির তারিখ ছিল। সেটি পিছিয়ে আগস্টে নতুন তারিখ ধার্য করা হয়েছে।

ভোট কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগের পর সমগ্র কমিউনিটিতে নিন্দার ঝড় উঠার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার প্যাটারসন সিটি কাউন্সিলের প্রতি ইঙ্গিত করে ‘ডাকযোগে ব্যালট কেলেঙ্কারি’র প্রসঙ্গ উঠিয়ে এমন ব্যবস্থার বিরোধিতা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ব এভিয়েশনে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমান ভাড়া

যুক্তরাষ্ট্রে ‘অন্তর্বর্তীকালিন কাউন্সিলম্যান’ বাংলাদেশি বংশোদ্ভূত গীলম্যান চৌধুরী

আপডেট সময় ০১:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০