ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:  

বকেয়া মজুরি-বোনাস পরিশোধ, পাটকলে দুর্নীতির তদন্ত, মজুরি কমিশন অনুযায়ী আলিম জুট মিলে অর্থ বরাদ্দসহ ১০ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন।

রবিবার নগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সকাল ১০টা থেকে প্লাটিনাম জুট মিল, বিআইডিসি রোড ও খালিশপুর জুট মিল এলাকায় মানববন্ধন। এছাড়া দুপুর ১২টায় একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন আজাদী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আলীম জুট মিলে মজুরি কমিশনের আওতায় বকেয়াসহ অর্থ বরাদ্দ, খালিশপুর-দৌলতপুর জুট মিলসহ ৫টি দৈনিক ভিত্তিক মিলে মজুরি কমিশনের বকেয়া এরিয়া প্রদান, ঈদ বোনাস ও আগামী তিন মাসের মধ্যে বন্ধ থাকা পাটকল পুনঃচালুর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহানাজ পারভীন, সোহরাব হোসেন, মুরাদ হোসেন ও খলিলুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৯:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০