ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদ ‘গুজব’

আকাশ জাতীয় ডেস্ক: 

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা নিছক ‘গুজব’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামক ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করা হচ্ছে ‘ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার’।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের পাঠানো বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সংবাদটি ভিত্তিহীন ও গুজব।

‘এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হল। ’
বিজ্ঞপ্তিতি বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সঙ্গে সঙ্গেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ড নেই।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংসদ টিভিতে ক্লাস প্রচার করছে মন্ত্রণালয়। আর উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে অনলাইনে ক্লাস চলছে। কয়েক দফা বৃদ্ধির পর আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তবে সংশ্লিষ্টদের ধারণা, করোনা পরিস্থিতির উন্নতি না হলে সহসাই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদ ‘গুজব’

আপডেট সময় ১১:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০