ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিনগ্রহীরা এসেছিল ভারতে? নেট দুনিয়ায় তোলপাড়!

আকাশ নিউজ ডেস্ক: 

এলিয়েন বা ভিনগ্রহবাসী নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। কেবল সাধারণ মানুষের মধ্যেই নয়, বিজ্ঞানী মহলেও এ নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। এ কারণেই আকাশে অপরিচিত উড়ন্ত কোনো বস্তু বা ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) দেখলে মানুষ প্রথমেই ভেবে বসে, নিশ্চয়ই ভিনগ্রহবাসীর আগমন ঘটেছে।

এবার ভারতের আকাশে দেখা দিল ভিনগ্রহী যান? সেই ঘটনার একটা ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোলাকার উজ্জ্বল একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আকাশে। সেই দৃশ্যই ক্যামেরা-বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন গুরুগ্রামের এক বাসিন্দা। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা- ‘তবে কি ভারতে দেখা দিলেন ভিনগ্রহীরা?’

জানা গেছে, সোমবার (২০ জুলাই) ভোর ৫টা নাগাদ হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের বাড়ি থেকে আকাশে গোলাকার ও উজ্জ্বল এক বস্তুকে উড়তে দেখেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। চমকে গিয়ে স্বামীকে বিষয়টি জানান তিনি। এরপরই ওই উড়ন্ত বস্তুর ভিডিও করেন দম্পতি।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস তাদের সঙ্গে যোগাযোগ করলে ওই দম্পতি বলেন, ‘বস্তুটি কখনো আকারে বড়, আবার ছোট হয়ে যাচ্ছিল। বস্তুটিকে সঠিক গোলাকার বলা যাবে না।’

আরো জানা গেছে, বেশ কিছুক্ষণ পর মেঘের আড়ালে চলে যায় উড়ন্ত বস্তুটি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতি আরো জানিয়েছেন, ‘গোলাকার বস্তুটি থেকে মাঝেমধ্যে আলো দেখা যাচ্ছিল।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি নিয়ে এরই মধ্যে গবেষণা শুরু হয়ে গেছে। অনেকের মতে ওটি আসলে একধরনের মেঘ। আবার কেউ কেউ ইউএফও বলেই দাবি করছেন। এক ভিডিওতে ভিনগ্রহী বিতর্ক যে কয়েক গুণ বেড়ে গেল, তা বলাই যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিনগ্রহীরা এসেছিল ভারতে? নেট দুনিয়ায় তোলপাড়!

আপডেট সময় ০৮:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০