ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডানা না ঝাপটে ১৬০ কি.মি পথ উড়াল দেয় এই পাখি!

আকাশ নিউজ ডেস্ক: 

আচ্ছা এমন পাখি দেখেছেন কখনও, যা ডানা না ঝাপটিয়ে ঘণ্টার পর ঘণ্টা উড়তে পারে? ভাবছেন গল্পকথা! একেবারেই নয়।

সম্প্রতি একটি গবেষণায় সামনে এসেছে বিশ্বে বিশ্বের বৃহত্তম উড়ন্ত পাখির কথা। যা বাতাসের কারেন্টকে কাজে লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা আকাশে উড়তে পারে ডানা একবারও না ঝাপটে।

অ্যান্ডিয়ান কনডোর পাখির ডানা ১০ ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং তার ওজন প্রায় ৩৩ পাউন্ড। বর্তমানে এটিই বিশ্বের একমাত্র জীবিত সবচেয়ে ভারী পাখি।
এই প্রথম এক দল বিজ্ঞানী আটটি কনডোর পাখির শরীরে রেকর্ডিং যন্ত্র daily diaries লাগিয়ে দিয়েছিলেন প্যাটাগোনিয়ায়। ২৫০ ঘণ্টার ফ্লাইট টাইমে পাখিদের উইংবিট ধরতেই এই যন্ত্রের ব্যবহার করেছিলেন বিজ্ঞানীরা। সামনে এসেছে অবাক করে দেওয়া মতোই তথ্য। আটটির মধ্যে একটি পাখি টানা পাঁচ ঘণ্টার উড়ানে ১৬০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল একবারও ডানা না ঝাপটে।

ওয়েলস-এর সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের বায়োলজিস্ট এবং এই গবেষণার কো-অথার এমিলি শেপার্ড জানিয়েছেন, ‘কনডোর পাখি এক্সপার্ট পাইলট এটা জানা ছিল, কিন্তু তাদের দক্ষতাও যে আকাশছোঁয়া সেটা বুঝতে পারিনি।

এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে সোমবার প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল আকাডেমি অফ সায়েন্সেস-এর একটি জার্নালে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডানা না ঝাপটে ১৬০ কি.মি পথ উড়াল দেয় এই পাখি!

আপডেট সময় ১০:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০