ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

৮শ শিক্ষার্থীর বেতন মওকুফ করলো বগুড়ার ২ শিক্ষা-প্রতিষ্ঠান

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে বগুড়ায় বেসরকারি হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজ ও বেগম হোসনে আরা স্কুল নামে দুটি শিক্ষা-প্রতিষ্ঠান মোট ৮শ শিক্ষার্থীদের তিন মাসের বেতন মওকুফ করেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের সভাপতি সুলতানা পারভীন শ্রাবণী।

তিনি জানান, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হয়েছে।

জানা যায়, বগুড়া সদর উপজেলার মাটিডালি দ্বিতীয় বাইপাসে অবস্থিত হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজে মোট শিক্ষার্থী সংখ্যা ৩৪০ জন। যাদের প্রত্যেকের মাসিক বেতন ৫৫০ টাকা করে নেওয়া হয়।

অন্যদিকে বেগম হোসনে আরা স্কুলটিও মাটিডালি দ্বিতীয় বাইপাস এলাকায় অবস্থিত। স্কুলটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৬০ জন। যাদের প্রত্যেকের মাসিক বেতন সর্বোচ্চ ৫০০ টাকা এবং সর্বনিম্ন ৩০০ টাকা করে নেওয়া হয়।

করোনার এই সংকটময় মুহূর্তে শিক্ষার্থী ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রত্যেকের ৩ মাসের বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এদিকে ছেলেমেয়েদের ৩ মাসের বেতন মওকুফ করা হয়েছে শুনে আবেগে আপ্লুত হয়ে অভিভাবকরা জানান, দেশের এমন করোনা দুর্যোগে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে সন্তানদের তিন মাসের বেতন মওকুফে আমরা অনেক স্বস্তি পেয়েছি।

প্রতিষ্ঠানের সভাপতি সুলতানা পারভীন শ্রাবণী জানান, শুধুমাত্র শিক্ষার্থীদের বেতন মওকুফ নয়, দুর্যোগকালীন বিদ্যালয়ের নিম্নবিত্ত শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা এবং হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

৮শ শিক্ষার্থীর বেতন মওকুফ করলো বগুড়ার ২ শিক্ষা-প্রতিষ্ঠান

আপডেট সময় ১০:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০