ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে: বেনজীর

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, এবার ঈদে রাজধানীতে প্রায় ৬০০ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তাই সব ধরনের ঝুঁকির বিষয় মাথায় রেখেই ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি এসব কথা বলেন।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিরা শুধু জায়নামাজ সঙ্গে আনতে পারবেন। তবে প্রয়োজনে পানিও সঙ্গে নেওয়া যেতে পারে। এ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিরাপত্তা ব্যবস্থাকে কেউ দয়া করে অহেতুক ঝামেলা মনে করবেন না। ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য ভেতরে প্রবেশ করতে একটু বেশি সময় লাগতে পারে। এছাড়া বাহিনীটির ১৪টি ব্যাটালিয়নের মধ্যে নয়টি ঢাকাতে। বাকি ব্যাটালিয়ন ও বিভিন্ন ক্যাম্প থেকে সংশ্লিষ্ট এলাকায় ঈদের জামাতে নিরাপত্তা দেবে র‌্যাব।

তিনি আরো বলেন, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারেন সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এতে হয়তো অনেকেই বিরক্তি বোধ করবেন। কিন্তু আপনারা বিরক্ত না হয়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। এছাড়া ঈদ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে: বেনজীর

আপডেট সময় ০১:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭