ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএসটিআইর মাঠ পর্যায়ের কর্মীদের সততা বজায় রাখার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোক্তা পর্যায়ে মানসম্মত খাদ্যপণ্য ও সেবা পৌঁছে দিতে বিএসটিআইয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সততা, দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতাসহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব কেএম আলী আজম।

তিনি বলেন, ‘বিএসটিআই জাতীয় পর্যায়ে একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতার ওপর শিল্পখাতের উন্নয়ন এবং মানসম্মত শিল্পায়ন নির্ভর করছে।’

শনিবার (১১ জুলাই) বরিশাল সার্কিট হাউজে বরিশাল বিভাগে কর্মরত বিএসটিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে শিল্প সচিব এ নির্দেশনা দেন।

বৈঠকে বিএসটিআইয়ের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মো. শফিউল্লাহ খান বিভাগে বিএসটিআইয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে শিল্প সচিবকে অবহিত করেন। এসময় সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মো. জাহিদুর রহমান বরিশাল বিভাগে বিএসটিআইয়ের চলমান কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন।

শিল্প সচিব বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শিল্পায়নের গতি প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তিত প্রেক্ষাপটে খাপ খাইয়ে নিতে শিল্পোৎপাদন, শিল্প ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ ও সাপ্লাই চেইনে নতুন প্রযুক্তি ও ধারণা যুক্ত হচ্ছে। এ অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকা বাংলাদেশের শিল্পখাতের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এর মোকাবিলায় দেশে গুণগতমানসম্পন্ন শিল্পপণ্য উৎপাদন, বিপণন ব্যবস্থার আধুনিকায়ন ও চাহিদামাফিক পণ্য বৈচিত্র্যকরণের উদ্যোগ জোরদার করতে হবে। একই সঙ্গে তিনি শিল্পোৎপাদনের চাকা সচল রাখতে স্থানীয় পর্যায়ে পণ্যের ক্রেতা সৃষ্টি ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।’

দেশীয় পণ্যের গুণগত মান সম্পর্কে ভোক্তা সাধারণের মধ্যে আস্থা বাড়ানো জরুরি মন্তব্য করে শিল্প সচিব তৃণমূল পর্যায়ে নিরাপদ ও মানসম্মত পণ্য এবং সেবার নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন অব্যাহত রাখতে পণ্য ও সেবার গুণগত মান নির্ধারণে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় কোনো ধরনের ব্যত্যয়কে প্রশ্রয় দেবে না বলে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিএসটিআইর মাঠ পর্যায়ের কর্মীদের সততা বজায় রাখার নির্দেশ

আপডেট সময় ০৬:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০