ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিসিবির ডিলারশিপ নবায়নে নতুন নীতিমালা

আকাশ জাতীয় ডেস্ক:  

খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে ডিলারদের ডিলারশিপ নবায়নে নতুন নীতিমালা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এজন্য ডিলারদের বিভিন্ন ক্ষেত্রে টাকা জমা দিতে হবে প্রায় দ্বিগুণ।

সস্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রধান কার্যালয়। প্রায় সাড়ে তিন হাজার ডিলারের মাধ্যমে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিবছর এসব ডিলারদের নির্দিষ্ট অংকের টাকা দিয়ে ডিলারশিপ নবায়ন করতে হয়।

টিসিবি অফিস আদেশে বলা হয়েছে, ‘সব আঞ্চলিক কার্যালয় ও ক্যাম্প অফিস প্রধানদের জানানো যাচ্ছে যে, চলতি ২০২০ সালের ১ জুলাই থেকে যেসব ডিলার ডিলারশিপ নবায়ন করবেন, তাদের কাছ থেকে নতুন ডিলারশিপ নীতিমালা অনুযায়ী নবায়ন ফি বাবদ ১০ হাজার টাকা, বিলম্ব ফি বাবদ প্রতিবছরের জন্য এক হাজার টাকা (অফেরতযোগ্য) ও জামানত বাবদ ৩০ হাজার টাকা (ফেরতযোগ্য) গ্রহণ করতে হবে।’

এক্ষেত্রে পূর্বে জামানত বাবদ জমাকৃত ১৫ হাজার টাকা সমন্বয়সহ মোট ৩০ হাজার টাকা ব্যাংকে জমা নিশ্চিত করে নির্ধারিত ফরমেটে চুক্তি নবায়ন করতে হবে। এছাড়া ডিলারশিপ মেয়াদ নবায়ন অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে অর্থবছরের যে সময়েই ডিলারশিপের মেয়াদ উত্তীর্ণ হোক না কেন নবায়ন করার পর দ্বিতীয় বর্ষের ৩০ জুন পর্যন্ত তার মেয়াদ কার্যকর থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টিসিবির ডিলারশিপ নবায়নে নতুন নীতিমালা

আপডেট সময় ০৬:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০