ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুশান্তের মতো হুবহু দেখতে যুবকের ভিডিও ভাইরাল

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের অপমৃত্যু ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেছে। তবু তার বিয়োগে নেমে আশা শোকের ছায়া কাটেনি ভারতীয় সিনেপ্রেমীদের মাঝে।

এদিকে সুশান্তের মৃত্যু রহস্যে বলিউডের বাঘা বাঘা ব্যক্তিত্বরা তদন্তকারী কর্মকর্তাদের কাছে ঘোল খাচ্ছেন। সুশান্তের অপমৃত্যুর মামলা নতুন নতুন দিকে মোড় নিচ্ছে।

এমন পরিস্থিতিতে ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক ভিডিও যেখানে দেখা গেছে, ব্যায়াম করছেন ‘সুশান্ত’। মোবাইলের স্ত্রিনে তাকাচ্ছেন। ক্যামেরায় তাকিয়ে হাসছেন। পোষা কুকুরকে আদর করছেন।

হেই গাইজ নামে একটি ফেসবুক পেজে সেই ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, সুশান্ত সিং রাজপুত ফিরে এসেছেন!

এমন ক্যাপশনে যে কেউ হতচকিত হবেন, এ কি করে সম্ভব!

আসলে নতুন এই ভিডিওর যুবক আসলে সুশান্ত সিং রাজপুত নন।

তার মতো হুবহু দেখতে এক ভারতীয় যুবক। যিনি একজন সুশান্তভক্ত।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, সুশান্তের মৃত্যুর পর ভাইরাল হয়ে পড়া এই যুবকের নাম শচীন তিওয়ারি। সুশান্তের পাড়ভক্ত এই যুবক। তাই নিজের লুক, হেয়ারস্টাইল ও হাসিতে সুশান্তকে খুঁজে বেড়ান। টিকটক, ফেসবুকে সুশান্তের নকল করে নানা ভিডিও আপলোড করেন এই যুবক।

এদিকে শচীন তিওয়ারিকে দেখে সুশান্তের ভক্তরা আবেগে ভেসে গেছেন। অনেকেই তাকে কেদারনাথ অভিনেতার ‘হামসাকাল’ (অবিকল রূপ) বলে মন্তব্য করেছেন। তবে বেশ কয়েকজন অনুরাগী এই বিষয়ে কিছুটা একরোখা।

নকল সুশান্তের সেসব ভিডিওতে তাদের ভাষ্য, শচীন তিওয়ারি সুশান্তের মত দেখতে হলেও, তিনি কখনই এসএসআরের জায়গা নিতে পারবেন না!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুশান্তের মতো হুবহু দেখতে যুবকের ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০