ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

ভিপি নূরকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:

‘ভিপি নুর ও তার নতুন সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে’র উষ্কানিতে ভিয়েতনামে বাংলাদেশ মিশন দখলের চেষ্টা হয়েছে’- পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নুরের সংগঠন ছাত্র অধিকার পরিষদ ও প্রবাসী অধিকার পরিষদ।

গতকাল রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান তারা। এতে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যতে ‘বিভ্রান্তকর ও অসত্য’ উল্লেখ করে তার ওই বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গতকাল বিভিন্ন গণমাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মাননীয় মন্ত্রী তার বক্তব্যে প্রবাসী অধিকার পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরের উসকানিতে ভিয়েতনামে ২৭ বাংলাদেশী সেখানকার মিশন দখলের চেষ্টা করেছে বলে জানিয়েছেন। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ ঘটনায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কিংবা ভিপি নুরের সংশ্লিষ্ট রয়েছে এমন কোন বক্তব্য দেওয়া হয়নি। বরং সেখানেও মানবপাচারকারী চক্তের সংশ্লিষ্টতায় তারা ভিয়েতনাম গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাই ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’ ও ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ যৌথভাবে মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর এই অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এতে আরও বলা হয়, মানব পাচারকারী একটি চক্রের মাধ্যমে গত ছয় মাস আগে এই ২৭ বাংলাদেশী ভিয়েতনামে যায় বলে ভুক্তভোগীদের বক্তব্য থেকে জানা যায়। গত ৬ মাসে তাদেরকে কোন কাজে নিযুক্ত না করে নানাভাবে হয়রানি, নির্যাতন ও নিপীড়নের পর আটক করে রাখা হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সেখান থেকে তারা কৌশলে পালিয়ে গত ৩ জুলাই দেশে ফিরে যাওয়ার আকুতি জানিয়ে ভিয়েতনামে বাংলাদেশ মিশনের দ্বারস্থ হোন। বাংলাদেশ মিশন ভুক্তভোগীদের সহায়তা না করলে নিরুপায় হয়ে তারা মিশনের বাইরে সড়কে অবস্থান নেয় ও ভিয়েতনাম পুলিশের সহায়তায় ২ হোটেলে ২৭ জনকে ২টি রুমে রাখা হয় বলে আমরা জানতে পারি।

সমস্যা সমাধানে ভুক্তভোগীরা ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’ এর সাহায্য প্রার্থনা করলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’ এর ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরা হয়। যা ছিলো একান্তই মানবিক দৃষ্টিকোণ থেকে ভুক্তভোগীদের সাহায্য করার অভিপ্রায় মাত্র। কাউকে উস্কানি কিংবা দেশের সম্মানহানি করা নয়।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’ এবং ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ এর সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে জড়িয়ে যে মন্তব্য করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন, অসত্য বলে প্রতীয়মান হয়েছে। তাই বাংলাদেশ ‘প্রবাসী অধিকার পরিষদ’ ও ভিপি নুরকে জডায়ে মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহবান জানাচ্ছি।

বিবৃত্তিতে মহামারির এই সময়ে ভিন্ন মতের দমন-পীড়ন ও দোষারোপের রাজনীতি পরিহার করে সরকারকে দেশের জনগণের জন্য কাজ করার আহ্বান জানায় সংগঠন দুটি। একই সাথে প্রবাসীদের কল্যাণেও কাজ করার দাবি জানিয়েছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

ভিপি নূরকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান

আপডেট সময় ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০