ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বিসিএস দিতে চান নুর

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল অর্জনের ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার  টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নুর জানান, বিসিএস নিয়ে অন্তত নিজের অবস্থানটি সকলের কাছে ব্যক্ত করাই হবে এটি উদ্দেশ্য। তবে ভবিৎষতে তিনি কোন চাকরি করবেন না। জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হবেন বলে জানিয়েছেন নুর।

তিনি বলেন, এক সময় আমরাও স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু সরকারি কোটা আন্দোলন করতে গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। শুধুমাত্র এ আন্দোলন করতে গিয়ে নয়, ডাকসু নির্বাচনে অংশ নিয়েও ভিপি নির্বাচিত হওয়ার পরও ৭ বার হামলার শিকার হয়েছে। যে কারণে পড়াশুনার যে মন-মানসিকতা দরকার তা তৈরি করতে পারিনি।
আগামীতে আর বিসিএস দেওয়ার ইচ্ছে আছে কিনা- এ প্রশ্নের জবাবে নুর বলেন, আমার ইচ্ছে আছে যে, অন্ততপক্ষে এ পরীক্ষায় অংশ নিয়ে নিজের অবস্থানটি সকলের কাছে ব্যক্ত করা। বিসিএসে অংশ নিয়েছি এবং ভালো ফলাফল অর্জন করেছি। এ ধরণের একটি ইচ্ছা আছে, তবে চাকরি করব না। তবে অংশ নিয়ে ভালো ফলাফল করতে চাই।

চাকরি কেন করবে না-এ প্রশ্নের জবাবে নুর বলেন, এখন আমি আমার জীবনকে ব্যক্তিগতভাবে আর মূল্যায়ন করিনা। কিংবা আমার ব্যক্তিকে নিয়ে ভাবিনা। আমি এখন দেশের গণমানুষের জন্য রাজনীতি করছি। আমার মূল লক্ষ্য দেশের জাতীয় রাজনীতির এ ধারাকে পরিবর্তন আনা। এ লক্ষ্য নিয়ে কাজ করছি। আর চাকরি করলেতো এটা করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিএস দিতে চান নুর

আপডেট সময় ০৮:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০