ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারো সোশ্যাল মিডিয়ায় এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব

আকাশ বিনোদন ডেস্ক :  

তৃতীয় বারের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব।আজ (৫ জুলাই) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে কিন্তু এটি গুজব বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

ফরির আহমেদ বলেন, ‘কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর এখনো বেঁচে আছেন। তবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। আজ বিকাল ৪টায় তার খোঁজ নিয়েছি। তার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার।’

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন এন্ড্রু কিশোর। সেখানে দীর্ঘ নয় মাস পর গত ১১ জুন রাত আড়াইটায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন এন্ড্রু কিশোর।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলেছে।

সংগীতজীবনের শুরুতে আবদুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীতচর্চা শুরু করেন এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে তার প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে।

এরপর কিশোরের গাওয়া অনেক গান জনপ্রিয় হয়।তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, জীবনের গল্প আছে বাকি অল্প,হায়রে মানুষ রঙিন ফানুস,ডাক দিয়াছে দয়াল আমারে,আমার সারা দেও খেও গো মাটি,আমার বুকের মধ্যিখানে,ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা,সবাই ই তো ভালোবাসা চায় প্রভৃতি।বাংলা চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য তিনি কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারো সোশ্যাল মিডিয়ায় এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব

আপডেট সময় ০৬:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০