ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

করোনার উপসর্গ নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

এবার করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মৃত মীর শওকত আলী (৬৩) অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। ক’বছর আগে তিনি অবসর নেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়। তিনি মহানগরীর হোসনীগঞ্জ এলাকার অধিবাসী।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকাল ১০টার দিকে মীর শওকত আলীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর তাকে করোনার সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর মীর শওকত আলীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা। তবে স্বাস্থ্যবিধি মেনেই তার মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে বলা হয়েছে বলেও জানান উপ-পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

করোনার উপসর্গ নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০৮:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০