ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এক লাখের বেশি কারিগরি শিক্ষার্থীর উপবৃত্তি যাবে বিকাশে

আকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশের ১৫৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ১৪ হাজার ৬৯৭ শিক্ষার্থীর উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তার অর্থ পৌঁছে যাবে বিকাশে।

রোববার (২৮ জুন) এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকাশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ উপবৃত্তি বিতরণ কার্যক্রমের ব্যাংকিং অংশীদ্বার অগ্রণী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা প্রতি ছয় মাসে উপবৃত্তি বাবদ তিন হাজার টাকা এবং শিক্ষা উপকরণ ক্রয় বাবদ এক হাজার টাকা করে পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উপবৃত্তি কার্যক্রম অগ্রণী ব্যাংক ও বিকাশের মাধ্যমে ডিজিটালাইজড হওয়ায় এবং সফলতার সঙ্গে তা বাস্তবায়িত হওয়ায় প্রতিষ্ঠান দু’টির প্রশংসা করেন।

ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন, কারিগরি শিক্ষায় মেয়েদের উৎসাহিত করাসহ সার্বিক উন্নয়নে প্রথমবারের মতো কারিগরি শিক্ষার্থীদের জন্য এ উপবৃত্তি প্রকল্প চালু করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের কারিগরি শিক্ষার্থীরা এ তালিকায় অর্ন্তভুক্ত হবে। সব মেয়ে ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা এ কার্যক্রমের সুবিধাভোগীর তালিকায় থাকবে। বিকাশে পাওয়া উপবৃত্তি ও শিক্ষা উপকরণের টাকা শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই বাড়ির পাশের বিকাশ এজেন্টের কাছ থেকে খুব সহজেই ক্যাশআউট করে নিতে পারবেন।

স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পটি সবচেয়ে বড় উপবৃত্তি প্রকল্প।

উল্লেখ্য, ৪০ লাখ শিক্ষার্থী মাধ্যমিক স্তরের সমন্বিত উপবৃত্তি কার্যক্রমের আওতায় বিকাশে মাধ্যমে খুব সহজেই

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান

এক লাখের বেশি কারিগরি শিক্ষার্থীর উপবৃত্তি যাবে বিকাশে

আপডেট সময় ০৮:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০