ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রণ পিল

আকাশ নিউজ ডেস্ক:

সম্প্রতি পুরুষের জন্য নতুন ভেষজ জন্মনিয়ন্ত্রণ ওষুধ আবিষ্কার করেছেন গবেষকরা।

গবেষকদের দাবি, এই ওষুধ প্রায় ৯৯ শতাংশ কার্যকর৷ গবেষকরা জানিয়েছেন– পুরুষের স্পার্মের মধ্যে এনজাইম রয়েছে, তা এই ওষুধের সংস্পর্শে এসে দুর্বল হয়ে যাবে৷ ফলে নারীরা গর্ভবতী হবেন না৷

ইন্দোনেশিয়ার এক বিশেষ উদ্ভিদ জেন্ডারুস গাছের রস দিয়ে এই ভেষজ ওষুধ তৈরি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপের আদিবাসী পুরুষরা তাদের স্ত্রীদের গর্ভধারণ রুখতে এই গাছের রস দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন।

১৯৮৫ সালে এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্যাংব্যাঙ্গ প্রাজোগো এই গাছটি প্রথম তার গবেষণাগারে এনেছিলেন৷ এর পর থেকেই এই ওষুধ তৈরির কাজ শুরু হয়৷ তবে এই পিল খেলে যে পুরুষের প্রজনন ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যাবে এমন নয়।

এই ওষুধ খাওয়া বাদ দেয়ার এক মাসের মধ্যেই পুরুষের শুক্রাণু আবার কার্যকরী হবে।

তবে এই ওষুধের সুফলের পাশাপাশি একটি কুফলও রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

তারা জানান, এই ওষুধ খেলে পুরুষের ওজন বেড়ে যেতে পারে৷ তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রণ পিল

আপডেট সময় ১১:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০