ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী

স্কটল্যান্ডে ছুরি হামলায় নিহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনের একটি পার্কে ৩ জনকে কুপিয়ে হত্যার সপ্তাহ না পেরোতে এবার স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি হোটেলে ছুরিকাঘাত করে ৩ পর্যটককে হত্যা করেছে এক অভিবাসনপ্রত্যাশী।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছেন। খবর ভয়েস অব আমেরিকা ও রয়টার্সের।

তবে হামলাকারীর নাম-পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি।

এছাড়াও ওই অভিবাসনপ্রত্যাশীর ছুরিকাঘাতে ৪২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

গ্লাসগো সিটি সেন্টারে অবস্থিত পার্ক ইন নামে ওই হোটেলটিতে শুক্রবার দুপুর সোয়া একটার দিকে হঠাৎ করে ছুরি নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায় ওই অভিবাসনপ্রত্যাশী।

এতে হোটেলটিতে অবস্থান করা ১৭, ১৮, ২০, ৩৮ ও ৫৩ বছর বয়সী ৫ পর্যটক গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে অভিযান চালায়।

এ সময় হামলাকারী এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

গুরুতর আহত ওই পুলিশ কর্মর্তাকেও হোটেলে আহত অপর ৫ জনের সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আর কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, গত সপ্তাহেও পার্কে এক অভিবাসী লিবীয় যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ

স্কটল্যান্ডে ছুরি হামলায় নিহত ৩

আপডেট সময় ০২:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০