ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ চ্যালেঞ্জে শীর্ষ ১০০ জনে জয়পুরহাটের রুবেল

আকাশ আইসিটি ডেস্ক :  

বাংলাদেশ চ্যালেঞ্জ ক্যাম্পেইনের ম্যাপিং কার্যক্রমে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মোঃ রুবেল রানা অবদান রাখায় শীর্ষ ১০০ জন তরুণের মধ্যে স্থান করে নেয়ার গৌরব অর্জন করেছেন । ক্যাম্পেইনের সমাপনি অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে তাকে যুক্ত করা সহ পুরস্কার প্রদান করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ,এটু আই এবং গুগলের সমন্বয়ে গ্রামীণফোনের উদ্যোগে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ দেশ বরেণ্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আটাপুর ইউনিয়নের মোঃ রুবেল রানা এর আগে সরকারের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমে অংশগ্রহন করে পুরস্কার অর্জন করেছেন।

তিনি বলেন, প্রত্যন্ত গ্রামে বসবাস করেও বাংলাদেশ চ্যালেঞ্জ ক্যাম্পেইনের ম্যাপিং কার্যক্রমে সফলতার সাথে নিজেকে তুলে ধরতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে সরকারের ডিজিটাল কার্যক্রমে তার ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে, গ্রাম ও শহরাঞ্চলের নাগরিক, স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি এবং ই – কমার্স ডেলিভারি এজেন্টদের ম্যাপ দেখে নির্দিষ্ট স্থান খুঁজে বের করার সহায়তায় গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপ আরও সমৃদ্ধ করতে `বাংলাদেশ চ্যালেঞ্জ’ নামে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ কার্যক্রমে প্রায় ৩১ হাজার নিবন্ধনের মাধ্যমে এক লাখ ১০ হাজার ম্যাপ পোস্ট পাওয়া গেছে। সারা বাংলাদেশের তরুণরা বাড়িতে অবস্থান করেই এই পুরো ম্যাপিং প্রক্রিয়াটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

ম্যাপিং কার্যক্রমে অবদান রাখা শীর্ষ ১০০ জন তরুণকে প্রামীণফোনের পক্ষ থেকে দুই মাসের জন্য ১০ জিবি ইন্টারনেট ডাটা দেয়া হয়েছে। অন্যদিকে শীর্ষ ২০০ জন ম্যাপার এটুআই – এর একশপ প্রাটফর্মের সাথে কাজ করার সুযোগ পাবেন। সেই সাথে ৩১ হাজার রেজিস্টার্ড ম্যাপারকে ই – সাটিফিকেট দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এ ক্যাম্পাইনের মাধ্যমে ইতোমধ্যে ৫,০০০ হাসপাতাল, ১৬,০০০ ফার্মেসি এবং ২০,০০০ মুদি দোকান সন্নিবেশিত করার পাশাপাশি ৮৭০ টি রাস্তা ম্যাপে যুক্ত হয়েছে।

ডিজিটাল ম্যাপ হালনাগাদ করার কারণে ই – কমার্স ডেলিভারি সুবিধা তৈরির সাথে সাথে অসংখ্য নাগরিক সেবার ক্ষেত্রে শহর ও গ্রামের দূরত্ব কমিয়ে আনতে এই ম্যাপিং কাজে লাগবে এবং দীর্ঘমেয়াদে জাতিকে নানাভাবে সহযোগিতা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ চ্যালেঞ্জে শীর্ষ ১০০ জনে জয়পুরহাটের রুবেল

আপডেট সময় ০৯:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০