ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

উপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা উপযুক্ত পরিবেশ তৈরি হলেই নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সরকারের সব প্রস্তুতি থাকার পরও করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনে পাঠদান চলছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।’

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘এরকম সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে যেন কাজে লাগাই। পাবিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।’

শিক্ষাখাতের বরাদ্দ বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন মন্ত্রী।

এবারের বাজেটে কালো টাকাকে সাদা করার অবাধ সুযোগকে অনৈতিক উল্লেখ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। বলেন, ‘এটি অর্থনৈতিকভাবে তেমন ফলদায়ক নয়। এই সুযোগ রাজনৈতিকভাবে জনপ্রিয়তা বৃদ্ধি করে না। এটি দেয়ার কোনো যৌক্তিকরা আছে বলে আমি মনে করি না।’

বাজেট বক্তৃতায় তিনি বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনা করে বলেন, ‘তাকে বলতে চাই, বক্তব্যে কোরআন-হাদিসের কথা বলবো, আর কোরআনের আদেশের সুস্পষ্ট লঙ্ঘনকারী, এতিমের অর্থ আত্মসাৎকারীর পক্ষে সাফাই গাইবো- এ দুটো এক সঙ্গে হয় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

উপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০