ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

হজের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের হানায় চলতি বছর হজ হবে কিনা সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে সৌদি আরব। এ বছর ২৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসি বাংলা জানায়, সৌদি আরব রবিবার (২১ জুন) থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে। তবে বাদবাকি কড়াকড়ি বহাল থাকবে।

আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, কিন্তু আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকবে। ওমরাহ হজ, ভ্রমণ ভিসা, বিদেশ থেকে আসা বা দেশ থেকে বিদেশে যাওয়াসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এবারই প্রথম হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ চারটি দেশ হজে লোক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসুল্লি জড়ো হন। সৌদি আরব হজে প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলার রাজস্ব তোলে।

ল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের দিকে শীর্ষে সৌদি আরব। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

হজের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আপডেট সময় ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০