ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

চলতি বছর বিশ্বকাপ আয়োজন কার্যত অসম্ভব: সিএ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি আইসিসি। তার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিলো, এবার স্যার ডনের দেশে বিশ্বকাপ আয়োজন করা এক প্রকার অসম্ভব।

যদিও টি২০ বিশ্বকাপ নিয়ে আগামী মাসে আইসিসির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর্ন্তজাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার সেই বৈঠকের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার মন্তব্য কিন্তু তাৎপর্যপূর্ণ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস বলেছেন, ‘‌এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়নি বা স্থগিত করা হয়নি ঠিকই। কিন্তু ১৬টি দেশকে নিয়ে অস্ট্রেলিয়ায় এবছর টি-২০ বিশ্বকাপ করা অবাস্তব বলেই মনে হচ্ছে।’

এদিকে মঙ্গলবারই ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন কেভিন রবার্টস। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে তিনি যেভাবে বোর্ডকে নেতৃত্ব দিয়েছেন, তা অনেকেরই পছন্দ হয়নি। তাঁর নেতৃত্বেই অর্থ সঙ্কটে পড়তে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। সেজন্যই তাঁকে সরে যেতে হল। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস জানিয়েছেন, রবার্টসের জায়গায় অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব নেবেন নিক হকলি

করোনার থাবা থেকে এখনও মুক্তি পায়নি বিশ্বের অনেক দেশই। এরকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ করা যে রীতিমতো কঠিন ব্যাপার তা মেনেও নিচ্ছেন অনেকেই। কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করছে আইসিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

চলতি বছর বিশ্বকাপ আয়োজন কার্যত অসম্ভব: সিএ

আপডেট সময় ০৯:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০