ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা রোগীকে যৌন হয়রানির অভিযোগে সেই ওয়ার্ডবয় আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূ (২৫) রোগীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ওয়ার্ডবয় নজরুলকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ জুন) রাতে খুলনায় করোনা রোগীকে যৌন হয়রানি, ওয়ার্ডবয় চাকরিচ্যুত! শিরোনামে বাংলানিউজে একটি সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠে।

মহিলা ওয়ার্ডে পুরুষকে দায়িত্ব দেওয়া ও ওয়ার্ডবয়কে আটক না করে ছেড়ে দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেন।

অনেকে মন্তব্য করেন, যেখানে পৃথিবী কেঁপে উঠছে করোনার মতো মহামারিতে সেখানে করোনা রোগীর সেবার নামে এধরনের জঘন্য ও হীন মানসিকতা কী করে মনে আসে, ভাবলে গাঁ শিউরে উঠে! উক্ত ওয়ার্ডবয়কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মহানগরীর এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়।

এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ডবয়কে সোমবার (১৫ জুন) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা রোগীকে যৌন হয়রানির অভিযোগে সেই ওয়ার্ডবয় আটক

আপডেট সময় ০১:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০