ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সুশান্তর ‘আত্মহত্যা’, ডিপ্রেশনের বিরুদ্ধে যে আহ্বান জানালেন জয়া

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট থেকে মিলেছে বিষণ্ণতা কাটানোর ওষুধ। তবে কোনও সুইসাইড নোট মেলেনি জানাচ্ছে পুলিশ। মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। ডিপ্রেশন একটা ভয়ংকর ব্যাধি হলেও বাংলাদেশসহ উপমহাদেশে এই রোগকে কেউ পাত্তা দেয় না। উল্টো হাসাহাসি করে। সুশান্তর আত্মহত্যার পর এবার ডিপ্রেশন নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানালেন গুণী অভিনেত্রী জয়া আহসান।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘প্লিজ এই দুঃসময়ে আপনার প্রিয়জনের পাশে দাঁড়ান, কাউকে একা ফিল করতে দেবেন না। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা এটাই হয়তো বলে দিয়ে গেল। একজন শিল্পীর চলে যাওয়া সত্যিই মেনে নিতে খুব কষ্ট হয়। তার চলে যাবার প্রকৃত কারণ হয়তো পরে জানা যাবে কিন্তু মানসিক অবসাদ সত্যিই এই যুগের সবচেয়ে কঠিন সমস্যা এবং এর সাথে লড়াই করাটাও। নাম, যশ, খ্যাতি হলেই সেই মানুষটা জীবনে সুখী এই ধারণাটাও সত্যিই ভুল।’

‘২০১৫ সালে WHO প্রকাশিত তথ্যে জানা যাচ্ছে প্রতিবছর প্রায় ৮ লক্ষ মানুষ ডিপ্রেশনের কারণে আত্মহত্যার পথ বেছে নেন। তাই কেউ মনের কথা বলতে চাইলে তাকে সময় দিন। কেউ মনোবিদের কাছে গেলে “তুই পাগলের ডাক্তার দেখাস” এই ধরণের কথা বলে তার মনোবল ভেঙে দেবেন না বরং তাকে উৎসাহিত করুন। আমরা প্রত্যেকেই হয়তো এক একটা সমস্যায় থাকি। ঘটনাক্রমে সেগুলো হয়তো না চাইতেও ঘটে যায়। সেগুলোই নিজের মধ্যেই হয়তো চেপে রাখি ভাবি এর থেকে বেরোনোর হয়তো আর কোনো সমাধান নেই। এগুলোই আমাদের তিলে তিলে শেষ করে দেয়।’
‘এগুলো বরং আমরা কাছের মানুষের সাথে শেয়ার করতে পারি। অন্তত কিছুটা হালকা হওয়াই যায়। লড়াই করার রসদ খুঁজে পাওয়া যায়। কারোর মন খারাপ হয়েছে শুনলে প্লিজ তাকে একা ছেড়ে দেবেন না। যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করুন। অন্তত এই কঠিন সময়ে তো বটেই। সত্যিই মানসিক অবসাদকে এবার সিরিয়াসলি নেবার সময় এসেছে। কথা হোক। আর আমরাও সবাই সবার পাশে দাঁড়িয়ে একে অন্যের যেন মনের জোড় বাড়াতে সাহায্য করি। আর যাই হোক, আমরা আমাদের প্রিয়জনকে মানসিক অবসাদে চলে যেতে দেবোনা। এই হোক অঙ্গীকার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক কারণে দিল্লিতে যোগ দিতে দেরি হচ্ছে আসাদ আলম সিয়ামের

সুশান্তর ‘আত্মহত্যা’, ডিপ্রেশনের বিরুদ্ধে যে আহ্বান জানালেন জয়া

আপডেট সময় ১০:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০