ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

২০২০-২১ অর্থবছরের বাজেটে সরকার ট্যাক্সের যে রেট নির্ধারণ করেছে তাতে ব্যবসার র‌্যাংকিংয়ে বাংলাদেশ বিশ্বে অনেক দূর এগিয়ে যাবে। গ্লোবাল রেপুটেশনকে বাড়াতে অনেক সহায়তা করবে।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টাড অ্যাকাউন্টেট অব বাংলাদেশ আয়োজিত বাজেট পরবর্তী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. হুমায়ন কবির।

তিনি বলেন, বাজেট দিয়ে সরকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চলমান রাখার উদ্যোগ নিয়েছে তা কার্যকর ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের বিনিয়োগ দিয়েছে, ট্যাক্স রেট কমিয়েছে, সরাসরি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছে। এসব কিছু আমাদের দেশকে বিশ্ব র‌্যাংকিংয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

চলমান পরিস্থিতিতে দেশের মানুষকে বাঁচানোর জন্য করোনা ভাইরাসকে সামনে রেখে সরকার যে বাজেট দিয়েছে তার কার্যকারিতা আসলে সরকারের উদ্দেশ্য সফল হবে। সেদিক থেকে বাজেট ইতিবাচক হয়েছে।

হুমায়ন কবির বলেন, বৈশ্বিক মহামারির মধ্যে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী। ঘাটতি মোকাবিলায় অর্থমন্ত্রী ব্যাংক থেকে প্রায় ৮৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিগত অর্থ বছরে ঘাটতি মোকাবিলায় ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ ঋণ নিতে হয়েছে সরকারকে। ফলে, অর্থবছর গড়ানোর সঙ্গে সঙ্গে এই বছরের ঋণও লক্ষ্যমাত্রা ছাড়াবে। সরকারের ব্যাংকের উপর নির্ভরশীলতার কারণে প্রাইভেট সেক্টর বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার এই অর্থ সঠিকভাবে উন্নয়ন খাতে ব্যয় করলে অর্থের সার্কুলেশনের মাধ্যমে প্রাইভেট সেক্টরে এই অর্থ ফিরে আসবে বলে আমরা মনে করি। অর্থনীতিতে করোনার প্রভাব প্রশমিত করা এবং বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে ব্যাপক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। বাস্তবায়ন সক্ষমতা সাপেক্ষে ব্যাংক ঋণে নির্ভরতাকে আমরা নেতিবাচক মনে করছি না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ

আপডেট সময় ১১:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০