ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রাথমিক শিক্ষায় সুখবর

আকাশ জাতীয় ডেস্ক: 

২০২০-২১ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে। নতুন বছরে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দুপুরে রান্না করা খাবার দেয়া হবে।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে স্কুল ফিডিং কার্যক্রমে সাড়ে ১০ হাজার মেট্রিক টন খাদ্য শস্যের সংস্থান রাখার কথা বাজেটে বলা হয়েছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী যুগান্তরকে বলেন, করোনাকালীন ঝুঁকি প্রশমন ও পরবর্তী সময়ের পুনরুদ্ধার কর্মসূচির জন্য আমরা এককভাবে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দ রাখার দাবি করেছিলাম। বরাদ্দ বেড়েছে এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। বিশেষ করে স্কুল মিল কর্মসূচি বিবেচনায় রাখা হয়েছে। কিন্তু উপবৃত্তি কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ ও দিকনির্দেশনা থাকা দরকার ছিল। অবশ্য শিক্ষা ও প্রযুক্তি খাতে ‘প্রযুক্তি’ বলতে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলে শিক্ষা এবং স্বাস্থ্য উভয় খাতই লাভবান হত।

প্রস্তাবিত বাজেটে চারটি মন্ত্রণালয়কে মিলিয়ে শিক্ষা ও প্রযুক্তি খাত করা হয়েছে। এগুলো হচ্ছে, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এরমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৩৩হাজার ১১৭ কোটি এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগে ৮ হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ করা হয়েছে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৭ হাজার ৯৪৬ এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১ হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় সুখবর

আপডেট সময় ০৮:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০