ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শচীনকে আউট করায় হত্যার হুমকি পেয়েছিলাম: ব্রেসনান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শচীন টেন্ডুলকারকে নব্বইয়ের ঘরে আউট! আর সেটাও কিনা ১০০ সেঞ্চুরির মাইলস্টোনের সামনে। ইংল্যান্ডের পেসার টিম ব্রেসনান ও আম্পায়ার রড টাকারকে তাই পেতে হয়েছিল মৃত্যুর হুমকি। দাবি করলেন খোদ ব্রেসনানই।

আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের ৯৯তম সেঞ্চুরি এসেছিল নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারপর থেকেই শততম শতরানের অপেক্ষায় দিন গুনেছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বহু প্রতীক্ষিত সেই তিন অঙ্কের রান আর আসছিল না। শচীন আউট হয়ে যাচ্ছিলেন কম রানে। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৮৫ ছিল এই সময়ের মধ্যে সর্বাধিক। ২০১১ সালের ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে শচীন যখন ব্যাট করতে নামেন তখন ফের আশায় বুক বেঁধেছিলেন ক্রিকেটপ্রেমীরা।

শচীন এগোচ্ছিলেনও মেজাজে। কিন্তু তিনি যখন ৯১ রানে ব্যাট করছেন তখন ঘটে অঘটন। টিম ব্রেসনানের ডেলিভারি লেগস্টাম্পের সামনে পেয়ে যায় তাঁর পা। লেগ বিফোর উইকেটের আবেদনে সাড়া দেন আম্পায়ার রড টাকার। যা ভেঙে দেয় কোটি কোটি শচীনভক্তের হৃদয়।

৩৫ বছর বয়সী ব্রেসনান সেই ঘটনা নিয়ে বলেছেন, ‘শচীন আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ সেঞ্চুরিতে দাঁড়িয়ে ছিল। বিসিসিআই চায়নি বলে সেই সিরিজে কোনও রেফারি ছিল না। ওভালে সেটা ছিল সিরিজের শেষ টেস্ট। ওই বলটা সম্ভবত লেগ স্টাম্পে লাগত না। কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেন। যেভাবে খেলছিল, তাতে শচীন নিশ্চিতভাবে সেঞ্চুরি করত। আমরা সিরিজ জিতে যাই, বিশ্বের এক নম্বরও হয়ে উঠি।’

ব্রেসনান আরও বলেন, ‘তারপর আমরা দু’জনেই মৃত্যুর হুমকি পাই। আমাকে টুইটারে হুমকি দেওয়া হয়েছিল। আমর রড টাকারকে অস্ট্রেলিয়াতে বাড়ির ঠিকানায় লিখিতভাবে পাঠানো হয়েছিল মৃত্যুর হুমকি। লেখা হয়েছিল, কোন সাহসে তুমি আউট দিয়েছিলে? ওই বলটা তো লেগ স্টাম্পে লাগত না। কয়েক মাস পর যখন দেখা হয়েছিল তখন টাকার বলেছিল যে, তাঁকে নিরাপত্তারক্ষী রাখতে হয়েছিল। এমনকি পুলিশি পাহারার ব্যবস্থাও করতে হয়েছিল টাকারকে।’

এক বছর চারদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যক্তি হিসেবে ১০০ শতরানের রেকর্ড গড়েন শচীন। ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে করেন সেঞ্চুরি। আর ২০০৯ থেকে ২০১৩, এই কয়েক বছরের টেস্ট ক্যারিয়ারে ব্রেসনান খেলেন ২৩ ম্যাচ। নেন ৭২ উইকেট। তিনি ইংল্যান্ডের হয়ে ৮৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টিও খেলেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান উইকেটের মধ্যে ওভালে শচীনের আউট থাকবে। ওই ইনিংসে আর কোনও উইকেট পাননি ডানহাতি পেসার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শচীনকে আউট করায় হত্যার হুমকি পেয়েছিলাম: ব্রেসনান

আপডেট সময় ০৮:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০