ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

ট্রাম্পের ভিডিও ডিজেবল করল টুইটার-ফেসবুক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পুলিশি নিপীড়নে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা একটি ভিডিও ডিজেবল করে দিল টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

কপিরাইটের অভিযোগ এনে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ক্লিপে ফ্লয়েডর হত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতার কিছু খণ্ড খণ্ড ছবি ও ভিডিও দেখা গেছে। আর ব্যাকগ্রাউন্ডে কথা বলছেন ট্রাম্প। কোন ছবি বা ভিডিও কপিরাইট আইন ভঙ করেছে তা স্পষ্ট নয়। তবে ক্যালিফোর্নিয়ার আইনজীবী স্যাম কুলাক পলিটিকোকে জানিয়েছে, তার ফার্ম টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের কাছে কপিরাইট সংক্রান্ত অভিযোগ করেছে।

ভিডিও অপসারণের পর ট্রাম্প এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘তারা প্রগতিবাদী বামপন্থী ডেমোক্র্যাটদের হয়ে কঠিন লড়াই করছে, একপেশে লড়াই। অবৈধ।’ টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসে পাল্টা জবাবে লিখেছেন, ‘যা বলছেন সত্যি নয়, আর এটা অবৈধ নয়। এটা সরানো হয়েছে কারণ কপিরাইট ভঙ্গের অভিযোগ এসেছে।’

সপ্তাহখানেক আগে দুটি পোস্ট নিয়ে টুইটারের সতর্কবার্তা পাঠানোর পর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বেশ কিছু আইনি সুরক্ষা প্রত্যাহারের লক্ষ্যে ফেসবুক ও টুইটারসহ সামাজিক মাধ্যমের বিরুদ্ধে এক নির্বাহী আদেশে সই করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

ট্রাম্পের ভিডিও ডিজেবল করল টুইটার-ফেসবুক

আপডেট সময় ১২:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০