ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুশফিকের জন্য যে সুখবর দিল বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

রোনাকালে খেলা বন্ধ থাকায় শোবার ঘরকেই অনুশীলন কক্ষ বানিয়ে ফেলেছেন জাতীয় দলের মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

যদিও এতে শতভাগ অনুশীলন হচ্ছে না তার। যে কারণে মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি চেয়ে বিসিবির কাছে বার বার অনুরোধ করেছেন মুশি।

তবে এতোদিন মুশফিকের সেই অনুরোধ রাখেনি বিসিবি। শেষ পর্যন্ত এবার মুশফিককে হতাশ না করে সুখবর শোনাতে যাচ্ছে বিসিবি কর্তৃপক্ষ।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার সুযোগ দিতে চাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষেই এই সুযোগ পাবে জাতীয় দলের ক্রিকেটাররা। স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখেই ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন।

ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি জাতীয় মাঠ এজন্য বিশেষভাবে প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এটা সুসংবাদ হলেও মুশফিকের জন্য একটু বেশিই বটে। কেননা ঘরবন্দি অবস্থায় ভালোভাবে অনুশীলনের জন্য মরিয়া হয়ে আছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুশফিকের জন্য যে সুখবর দিল বিসিবি

আপডেট সময় ০৯:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০