ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দর্শকশূন্য স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ওয়াসিম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই ক্রিকেট বিশ্লেষকদের অনেকে দর্শকশূন্য স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তবে তাদের সেই প্রস্তাবে রাজি নন ওয়াসিম আকরাম।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছেন, আমার ব্যক্তিগত মত হল দর্শক ছাড়া আপনি কীভাবে একটি বিশ্বকাপ আয়োজন করবেন! দর্শকরাইতো ক্রিকেটের প্রাণ। দর্শক ছাড়া মাঠে খেলতে ক্রিকেটাররাও সাচ্ছন্দ্য বোধ করবে না।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আরও বলেছেন, বিশ্বকাপ হল বিশাল জনতার খেলা, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তারা ক্রিকেটারদের সমর্থন করে থাকেন। কিন্তু বিশ্বকাপ যদি দর্শকশূন্য স্টেডিয়ামে হয় তাহলে তারা খেলা দেখার সুযোগ হারাবে। আমার মনে হয় করোনা সংক্রমণ কমলে আইসিসি একটা উপযুক্ত সময়ে বিশ্বকাপ আয়োজন করতে পারে।

দীর্ঘদিন ধরেই ক্রিকেট বলে লালা ব্যবহারের প্রচলন হয়ে আসছে। তবে করোনা ছোঁয়াচে রোগ হওয়ায় এখন লালা ব্যবহারেও শঙ্কা দেখা দিয়েছে। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি লালার পরিবর্তে ঘাম ব্যবহারের অনুমতি দিয়েছে।

এ ব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা এ পেসার বলেন, বলটি উজ্জ্বল করতে লালা ব্যবহারের যে নিয়ম ছিল তা নিষিদ্ধ করে আইসিসি ঘামের অনুমতি দিয়েছে। কিন্তু লালা দিয়ে যেভাবে বল চকচকে রাখা যায় তা ঘাম দিয়ে সম্ভব হবে না। আমি মনে করি এ ব্যাপারে আইসিসির আরও বিকল্প খোঁজা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দর্শকশূন্য স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ওয়াসিম

আপডেট সময় ০৯:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০