ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইসিসির তদন্তজালে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘটনার কথা স্বীকার করে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বলেছেন, ‘ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা ও চারিত্রিক সততা কমে যাওয়ায় আমরা দুঃখিত।’

কিন্তু এই তিন ক্রিকেটার প্রাক্তন নাকি বর্তমান, সেই বিষয়ে চুপ থেকেছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য জানানো হয়েছে যে বর্তমান দলের কোনও ক্রিকেটার জড়িত নয় ম্যাচ-গড়াপেটার সঙ্গে। এক বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইসিসির দুর্নীতি দমন শাখার যে তদন্তের কথা ক্রীড়ামন্ত্রী বলেছেন, তা শ্রীলঙ্কার তিন জন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে হচ্ছে। বর্তমান জাতীয় দলের কোনও ক্রিকেটারের বিরুদ্ধে তা হচ্ছে না।’

শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের বিরুদ্ধে যখন চলছে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত, তখন শ্রীলঙ্কার পেসার শেহান মাদুশঙ্কার বিরুদ্ধে উঠেছে ড্রাগ নেওয়ার অভিযোগ। গত সপ্তাহে শ্রীলঙ্কার পুলিশ হিরোইন পাচারের জন্য আটক করেছিল এই পেসারকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে। সেই ব্যাপারে ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘ওর প্রতি দেশের অনেক প্রত্যাশা রয়েছে। তাই এই ঘটনা খুব দুঃখের।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

আইসিসির তদন্তজালে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার

আপডেট সময় ০৯:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০