ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একদিনের মাথায় সেই ৪ কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর চারটি কলেজকে (২০২০-২১ শিক্ষাবর্ষ) একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি স্থগিত করা হয়েছে। অনুমতির একদিনের মাথায় বুধবার এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।

কলেজ চারটি হল- নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ।

গত কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে দেশের সব সরকারি-বেসরকারি কলেজগুলো একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করলেও এই ৪টি কলেজ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে আসছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে মঙ্গলবারের নির্দেশনায় এই চারটি কলেজকে আগামী ২০ জুনের মধ্যে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছিল।

বুধবারের আদেশে বলা হয়, করোনা মহামারী এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনা করে এই চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদনের বিষয়টি স্থগিত করা হল।

ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কোনো শিক্ষার্থী যাতে আক্রান্ত না হন সে বিষয়টি মাথায় রেখেই অনুমোদন স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই চারটি কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়া হবে।

উল্লেখ্য, করোনার কারণে গত ৩১ মে ভার্চুয়ালের মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একদিনের মাথায় সেই ৪ কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৫:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০