ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার শক্তি হারানোর প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকার নেয়া করোনাভাইরাসের শক্তি হারানোর কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতালির এক চিকিৎসক সম্প্রতি দাবি করেন যে, করোনাভাইরাসের শক্তি আগের চেয়ে কমেছে। তারই জবাবে সোমবার এমনটি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ।

সম্প্রতি ইতালির চিকিৎসক আলবার্তো জাংরিলো জানান, করোনাভাইরাস আর শক্তিশালী নেই। এটি শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে। এটি আস্তে আস্তে কম প্রাণঘাতী ভাইরাসে পরিণত হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি।

ইতালির চিত্র তুলে ধরে মিলানের সান রাফায়েল হাসপাতালের এই প্রবীণ চিকিৎসক বলেন, বর্তমান বাস্তবতা হচ্ছে ক্লিনিক্যালি এই ভাইরাসটি এখন ইতালিতে নেই। এক বা দু’মাস আগেও ইতালিতে তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস। কিন্তু গত ১০ দিনের হিসাবে এই ভাইরাসের তাণ্ডব চালানো বা প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

নিজের মতামতের সমর্থনে তিনি ম্যাসিমো ক্লেমেন্তির একটি গবেষণাপত্রের উল্লেখ করেন, যেটি আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে।

তার এই বক্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘জাংরিলোর বক্তব্যের কোনো বিজ্ঞানভিত্তিক জোরালো প্রমাণ নেই। সংক্রমণ বা তীব্রতা- কোনো ক্ষেত্রেই করোনাভাইরাসের শক্তি হারানোর কোনো তথ্য বা প্রমাণ এখনও পর্যন্ত বিজ্ঞানীদের হাতে আসেনি। ৩৫ হাজারেরও বেশি ভাইরাসের জিনগত তথ্যের বিশ্লেষণ করার পরও করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার কোনো তথ্য বা প্রমাণ মেলেনি।’

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত নিশ্চিত হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৫৭১ জনের এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৪১২ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০ লাখ ২৩ হাজার ৬৩৮ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার শক্তি হারানোর প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০