ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বিশ্বকাপের সেরা মুহূর্তের খেতাব জিতল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

খন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপগুলোর মধ্যে সেরা মুহূর্ত কোনটি? সত্যি বলতে এমনটি বেছে নেওয়াটা কঠিন। তাইতো আইসিসি সেরা মুহূর্ত বাছাই করতে ভোটের ব্যবস্থা করেছে। আর সেই ভোটের ফাইনালেই শেষ পর্যন্ত ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তকে হারিয়ে সেরা হয়েছে বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের মুহূর্তটি।

এই ভোটিং পোলটি মূলত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পেজ থেকে করা হয়েছে। আর ফাইনালের মঞ্চে ৫১ শতাংশ ভোট পেয়ে শিরোপা জেতে বাংলাদেশ। যেখানে ভারত পেয়েছে ৪৯ শতাংশ ভোট।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ম্যাচটিতে ১৫ রানের বিস্ময়কর জয় পায় টাইগাররা। আর এই জয়ের মুহূর্তটি-ই শেষ পর্যন্ত সেরা হল।

এর আগে বাংলাদেশের জয়ের এই মুহূর্তটি রাউন্ড অব ৬৪, ৩২ ও ১৬ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের আরেকটি মুহূর্তের মুখোমুখি হয়। যেটি ছিল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারত বধের গল্প। তবে ঠিকই জিতে নেয় ২০১৫ বিশ্বকাপের মুহূর্তটি।

পরবর্তীতে সেমিফাইনালে বাংলাদেশের সেই সুখস্মৃতিকে লড়তে হয় ১৯৮৩ ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে ভারতীয় অধিনায়ক কপিল দেবের একটি ক্যাচের মুহূর্তের সঙ্গে। উন্ডিজ ব্যাটসম্যানের উড়িয়ে মারা বল দৌড়ের মাঝেই ধরেন কপিল। কিন্তু এই পর্বেও দুর্দান্ত জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের ইংলিশ বধের ঘটনাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বিশ্বকাপের সেরা মুহূর্তের খেতাব জিতল বাংলাদেশ

আপডেট সময় ১০:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০