ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এখন বাংলাদেশ প্রতিটি ম্যাচ জয়ের ব্যাপারে বিশ্বাস করে: তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল বলেছেন, টাইগাররা এখন প্রতিটি ম্যাচ জয়ের ব্যাপারে বিশ্বাস করে এবং ভক্ত-সমর্থকরাও জানে দলের দক্ষতা সম্পর্কে।

তামিম আরও জানান, বড় দলের বিপক্ষে আগে ফিল্ডিং নিলে ম্যাচের ফল কী হবে তা আগে থেকে বুঝে নিতে অভ্যস্ত ছিল তার দল। তবে এখন বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো দলকে হারানোর। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

৩১ বছর বয়সী ওপেনার বলেন, ‘সম্ভবত ৫-৬ বছর আগে, যখন কোনো বড় দলের বিপক্ষে খেলতাম তখন ম্যাচের ফল কী হবে তা আগে থেকে আমরা বুঝে ফেলতাম। জয় বা পরাজয় নিয়ে কেউ ভাবতো না। তবে আমরা এখন এভাবে ভাবি না, এটাই সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা ড্রেসিংরুমে বসি, আমরা জানি, আমাদের জিততে হবে এবং আমরা জিততে পারি। আমাদের সেই বিশ্বাস আছে। গত ১০ বছরে এটাই সবচেয়ে পরিবর্তন যা দলে জায়গা করে নিয়েছে। এমনকি সমর্থকরাও এখন জানে যে বাংলাদেশের জয়ের সুযোগ আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

এখন বাংলাদেশ প্রতিটি ম্যাচ জয়ের ব্যাপারে বিশ্বাস করে: তামিম

আপডেট সময় ১০:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০