ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

উইন্ডিজের বিপক্ষে তিনটি ‘ক্লোজড ডোর’ টেস্ট খেলবে ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো হবে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে। এমনটাই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দু’দলের প্রথম টেস্টটি হবে ৮ জুলাই, সাউদ্যাম্পটনে। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই ও ২৪ জুলাই। দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে।

তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে রাখা হয়েছে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ চালনা সম্ভব না হলে সেক্ষেত্রে এজবাস্টনকে বেছে নেওয়া হবে। এছাড়া এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে।

উইন্ডিজ দল ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে। ক্যারিবিয়ানদের রাখা হবে ওল্ড ট্রাফোর্ডে এবং তিন সপ্তাহের ধরে সেখানেই অনুশীলন করবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

উইন্ডিজের বিপক্ষে তিনটি ‘ক্লোজড ডোর’ টেস্ট খেলবে ইংল্যান্ড

আপডেট সময় ১০:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০