ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর আগারগাঁওয়ে লিংক রোডে চেকপোস্টে তল্লাশির সময় র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে। এতে দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

নিহতের নাম মো. কবির হোসেন (৪৫)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে। র‌্যাবের দাবি, নিহত কবির মাদক ও অস্ত্র ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও ব্যবহৃত মোটরসাইকেল।

র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, ‘রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় পঙ্গু হাসপাতালের সামনের সড়কে চেকপোস্ট চলছিল। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে একটি মোটরসাইকেলযোগে শ্যামলী দিক থেকে দুজন আসে। চেকপোস্টের ঠিক আগে র‌্যাবের উপস্থিত টের পেয়ে একজন নেমে যায়। এরপর হঠাৎ মোটরসাইকেল থেকে র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি বর্ষণ করে। গুলি বিনিময় দুই র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সার্চ করে পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহতের নাম মো. কবির হোসেন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ১৩টি মাদক ও অস্ত্র মামলার তথ্য নিশ্চিত হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই র‌্যাব সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

আপডেট সময় ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০