ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা নিয়ে হাজির এরদোয়ান বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের প্রার্থী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় আটক ২ মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ৯ জনের প্রাণহানি ভোলা-২ আসনে বিএন‌পি-জামায়া‌তের ম‌ধ্যে উত্তেজনা: ধাওয়া-পালটা ধাওয়া

ঘূর্ণিঝড় আম্পান: আজ থেকেই ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ (বৃহস্পতিবার) থেকেই ঘর নির্মাণ, অর্থ ও ত্রাণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিমধ্যে প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব ও পরিচালকরা ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের ছুটির সময়ও সক্রিয় থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

লোকডাউন পরিস্থিতে সরকারি ছুটির দিনেও সবসময় খোলা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। অনলাইন এবং অফলাইনে নিয়মিত ফাইল দেখেছেন প্রধানমন্ত্রী এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।

এছাড়াও মন্ত্রিসভা, একনেক, বাজেট, ৬৪ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত সভা, সর্বশেষ গতকাল (বুধবার) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিমুহূর্তে তথ্য নিচ্ছেন। তার নির্দেশে ঈদের ছুটির মধ্যেও অফিসের সবাই সক্রিয় থাকবেন। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ ও কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সব জেলা উপজেলা কর্মকর্তাদের সব মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সচিব বলেন, সকাল থেকেই সচিব ও পরিচালকরা বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ শুরু করেছেন। বিশেষ করে গত দুইদিন ধরেই উপকূলীয় এলাকার লোকজনদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, তাদের খাবার ব্যবস্থা করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, চিকিৎসা কার্যক্রম চালু রাখার জন্য ব্যস্ত সময় পার করেছেন। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ করে ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ লাইন মেরামত, কৃষি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতি নিরুপন, সড়ক বাঁধ ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপনের কাজও চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

ঘূর্ণিঝড় আম্পান: আজ থেকেই ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০