ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা নিয়ে হাজির এরদোয়ান বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের প্রার্থী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় আটক ২ মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ৯ জনের প্রাণহানি ভোলা-২ আসনে বিএন‌পি-জামায়া‌তের ম‌ধ্যে উত্তেজনা: ধাওয়া-পালটা ধাওয়া

পৌর কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ২৫ কোটি টাকা অনুদান

আকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এটি বরাদ্দ দেয়া হয়। দেশের ৩২৮ পৌরসভায় ১২ হাজার ৫১৯ কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত আরও ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী এ সুবিধার আওতায় আসবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ ছুটি চলছে। নানা প্রতিকূলতার মধ্যে দেশের ৩২৮ পৌরসভার কর্মচারীরা তাদের সীমিত সম্পদ নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা দমনেও তারা সক্রিয়ভাবে কাজ করছেন।

জানা গেছে, বর্তমানে পৌরসভার রাজস্ব আদায় সন্তোষজনক পর্যায়ে না থাকায় অধিকাংশ পৌরসভার বেতনভাতা বকেয়া ছিল। করোনা পরিস্থিতির কারণে পৌরসভার নিয়মিত রাজস্ব আদায়ের খাত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাটবাজারের ইজারা প্রদান, দোকান ভাড়াসহ যাবতীয় রাজস্ব আয় প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে।

এ ছাড়া জরুরি সেবা প্রদানের জন্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা প্রদান দুরূহ হয়ে পড়েছে। বেতন না পেয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি ২৫ কোটি টাকা অনুদান প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

পৌর কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ২৫ কোটি টাকা অনুদান

আপডেট সময় ০৩:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০