ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

সৌদি আরবে করোনায় আক্রান্ত ৩,৭১৭ বাংলাদেশির, মৃত্যু ১০৯

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০৯ জন বাংলাদেশি মারা গেছেন। আরও ৩,৭১৭ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

দূতাবাসের একজন কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন যে সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছেন।

কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ।

নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের একজন কর্মকর্তা।

সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে করোনায় আক্রান্ত ৩,৭১৭ বাংলাদেশির, মৃত্যু ১০৯

আপডেট সময় ০৮:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০