ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

মুন্সীগঞ্জে ডিসিসহ করোনায় আক্রান্ত ৪০০

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দৈনিক আকাশকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ১৪ মে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনে ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) পাঠানো হয়। রবিবার বিকালে আসা রিপোর্টে জেলা প্রশসাকের করোনা পজিটিভ আসে। জেলা প্রশাসক ছাড়াও রিপোর্টে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এসএম শফিকেরও করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, রবিবার নিপসম থেকে মোট ২৩৪টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, গজারিয়ায় ছয়জন, সিরাজদিখানে পাঁচজন, টঙ্গীবাড়ী পাঁচজন, লৌহজং তিনজন ও শ্রীনগরের তিনজন রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে এখনো কোনো উপসর্গ দেখা দেয়নি।

উল্লেখ্য, এর আগে গত ১৪ মে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মো. নাজমুস শোয়েবের (৪০) কারোনা শনাক্ত হয়। এরপরই তার সংস্পর্শে আসা জেলা প্রশাসনের ২৭ কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য নিপসমে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

মুন্সীগঞ্জে ডিসিসহ করোনায় আক্রান্ত ৪০০

আপডেট সময় ০৫:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০