ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যকর্মীদের ১০ বছরের গোল্ডেন ভিসা উপহার দিচ্ছে দুবাই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে সামনের সারিতে সেবা প্রদান করায় দুই শতাধিক স্বাস্থ্যকর্মী ১০ বছরের গোল্ডেন ভিসা উপহার দিচ্ছে দুবাই। ২১২ স্বাস্থ্যকর্মীকে এ উপহার দেয়া হচ্ছে।

গোল্ডেন ভিসা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

এই ভাইরাসের সংক্রমণ রোধে দেশটিতে দিনরাত পরিশ্রম করছেন চিকিৎসক ও নার্সরা। করোনা রোগীদের বিশেষ স্বাস্থ্যসেবা দেয়ায় তাদের ভূয়সী প্রশংসা করেন আমিরাতের রাষ্ট্রপতি।

গত বছর ১০টিতে গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেয়া হয়। সাধারণত উদ্ভাবক, চিকিৎসক, বিজ্ঞানী, বিনিয়োগকারী, গবেষক ও বিভিন্ন খাতের উদ্যোক্তাদের এটি দিয়ে থাকে আমিরাত সরকার।

মনোবল বৃদ্ধি ও রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে উৎসাহিত করতেই পেশাদার স্বাস্থ্যকর্মীদের এ ভিসা দেয়া হচ্ছে বলে মনে করেন দুবাই হেলথ অথরিটির মহাপরিচালক হুমায়েদ আল কুতাম।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির নতুন আদেশ অনুযায়ী, ভিসা সম্পর্কিত সব ধরনের জরিমানা মওকুফ করা হয়েছে। ফলে গত ১ মার্চের আগে যাদের বসবাসের বৈধ কাগজপত্র এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জরিমানা দিতে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্যকর্মীদের ১০ বছরের গোল্ডেন ভিসা উপহার দিচ্ছে দুবাই

আপডেট সময় ১১:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০